• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষেতলালে বাসে ককটেল হামলায় নিহত ১, আটক ৬

Hamlaজয়পুরহাট: জেলার ক্ষেতলালের করিমপুরে রবিবার বিকেলে বাসে ককটেল হামলায় এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় জনতা ৬ শিবিরকর্মীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নিহত যাত্রী উজ্জ্বল জয়পুরহাট শহরের বাসিন্দা।

পুলিশ জানায়, বিকেলে ক্ষেতলাল থেকে বগুড়াগামী একটি বাস করিমপুরে পৌঁছলে শিবিরকর্মীরা ও্কই বাসে ককটেল হামলা চালায়। এ সময় উজ্জ্বল নামের এক যাত্রী আহত হন। তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭টায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হামলাকারীরা পালিয়ে নিশ্চিন্তা এলাকায় আসলে জনতা পেট্রোলবোমাসহ ছয় শিবিরকর্মীকে আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ