• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দক্ষিণ আটলান্টিকে ৪৯ ক্রু নিয়ে জাহাজ নিখোঁজ

055আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আটলান্টিক মহাসাগরে ৪৯ জন ক্রু নিয়ে তাইওয়ানের একটি জাহাজ নিখোঁজ হয়েছে। রবিবার জাহাজ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

‘সিয়াং ফু চুন’ নামে ৭০০ টনের মাছ ধরার জাহাজটির নাবিকরা গত ২৬ ফেব্রুয়ারি মালিককে ফোন করে জাহাজে পানি উঠছে বলে  জানায়। এর পর থেকে মালিকের সঙ্গে নাবিকদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের আগে জাহাজটি ফকল্যান্ড দ্বীপ থেকে ৩ হাজার ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ইতোমধ্যে তাইওয়ান ওই জাহাজের খোঁজে অনুসন্ধান কাজ শুরু করেছে। এছাড়া ব্রিটেন ও আর্জেন্টিনার কাছে অনুসন্ধানের আবেদন জানিয়েছে।

জাহাজটির ইঞ্জিনিয়ার তাইওয়ানের নাগরিক। এছাড়া এতে ১১ জন চীনা, ২১ জন ইন্দোনেশিয়, ১৩ জন ফিলিপিনিয় এবং ২ জন ভিয়েতনামিয় নাগরিক ছিল।

তাইওয়ানের মৎস এজেন্সির মুখপাত্র হুয়াং হং-ইয়েন বলেন, জাহাজে কি ঘটেছে এবং জাহাজটি কোথায় আছে তা আমরা এখনও জানি না। তিনি জানান, জাহাজের মালিক যোগাযোগ বিচ্ছিন্নের সংবাদ জানানোর পরপর সরকারের পক্ষ থেকে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

তিনি জানান, জাহাজটি ডুবে গেছে এ ধরণের কোন প্রমান নেই। জাহাজটিতে পানি ওঠার পরপরই যাতে সতর্ক সংকেত পাঠাতে পারে এমন কিছু যন্ত্রপাতি সংযুক্ত করা আছে। তবে এ ধরণের কোন সংকেত পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ