• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশিসহ ৮ জন আইএসের হাতে জিম্মি

ISSঢাকা: লিবিয়ায় একজন বাংলাদেশিসহ আট বিদেশিকে অপহরণ করেছে জঙ্গি গ্রুপ আইএস। গত শুক্রবার সিরতে শহরের আল গানি তেলক্ষেত্র থেকে তাদের অপহরণ করা হয়।

ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস অপহৃতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন বলে নিশ্চিত করেছে। ওই বাংলাদেশির নাম হেলাল উদ্দিন। তার পাসপোর্ট নম্বর: B0156553, বাড়ি জামালপুর জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল গানি তেলক্ষেত্রে জঙ্গিরা হামলা চালিয়ে ১১ জন নিরাপত্তা রক্ষীকে হত্যা করে। এদের মধ্যে অনেককে তারা গলাকেটে হত্যা করেছে।

ত্রিপোলির দূতাবাস ওই বাংলাদেশির অবস্থান জানার চেষ্টা করছে। দূতাবাস লিবিয়ার ন্যাশনাল অয়েল কোম্পানির (এনওসি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ওই তেলক্ষেত্রটি তত্ত্বাবধান করে VAOS নামে একটি কোম্পানি। এনওসির মাধ্যমে তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

এদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ত্রিপোলি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ