• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬০. ৯৩

BOU-1425815303গাজীপুর : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০১৩ এর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৬০ দশমিক ৯৩।
ফলাফল বাউবির সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
এ ছাড়াও ঝগঝ এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 10023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ পাঠাতে হবে।
রোববার বাউবি`র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বছর ১ম ও ২য় বর্ষে অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৫৩০ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী (২য় বর্ষ) ৪৯ হাজার ১২২ জন শিক্ষার্থী থেকে মোট ২৯ হাজার ৯৩১ জন শিক্ষার্র্থী কৃতকার্য হয়।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৮,৫১৬ জন পুরুষ এবং ২০,৬০৬ জন মহিলা। পুরুষ পরীক্ষার্থী পাশের হার ৫৮.৩৬ এবং মহিলা পরীক্ষার্থী পাশের হার ৬৪.৪৯।  এ ছাড়া ১ম বর্ষের পরীক্ষায় মোট  ৯০ হাজার ৪০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ২০১৪ পরীক্ষা শুরু হয়ে ২৪ অক্টোবর ২০১৪ তে এ পরীক্ষা শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ