• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর আদর্শ কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

Whip Pictureদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, সুস্থ রাজনীতির জন্য শিক্ষিত, সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে অসুস্থ রাজনীতির চর্চা করছে বিএনপি-জামাত জোট। এর কারন হচ্ছে নেতৃত্বে শিক্ষার অভাব। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজে অশিক্ষিত বলেই দু’মাস ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রেখেছেন ও মানুষকে পুড়িয়ে মারছেন।
ইকবালুর রহিম সোমবার (৯ মার্চ) সকালে দিনাজপুর আদর্শ কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইবকালুর রহিম শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো-মন্দ বিচার করে সুস্থ রাজনীতির ও একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে শিক্ষিত এবং তার দুই সন্তানকেও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। এ কারণে দেশের প্রতিটি শিশু যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য তিনি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বিনামুল্যে বই বিতরন, ২ কোটি ছাত্রীকে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সরকারের এই লক্ষ্য অর্জনে আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মো. রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আক্তার আজিজ, শিক্ষক ফরিদা ইয়াসমিন, দিনাজপুর শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হারুন-উর-রশিদ রায়হান, শিক্ষার্থী সুমন প্রমুখ। মানপত্র পাঠ করেন তিসা পাত্র। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক সৈয়দ রেদওয়ান টিটো ও রুবিয়া আফরোজ। সব শেষে মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন নটবন্ধন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ