• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মাশরাফিদের জন্য পুরস্কার ঘোষণা

ban-crickসিসি নিউজ: ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই কোয়ার্টার ফাইনাল। এমন সমীকরণ নিয়ে সোমবার অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৭৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় ইংল্যান্ডকে।

সেই রান তাড়া করতে নেমে ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ২৬০ রানে। বাংলাদেশ জয় পায় ১৫ রানে। এই জয়ের ফলে ৫ ম্যাচের তিনটিতে জিতে, একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

এমন জয়ে ও কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার ও উপমন্ত্রি আরিফ খান জয়। পাশাপাশি তারা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে ২০ (বিশ) লাখ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন। প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ টাকা করে প্রদান করা হবে।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন।’ সেই সঙ্গে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ