• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে তিতুমীর ট্রেনের ইঞ্জিন বিকল: ট্রেন চালক বরখাস্ত

trainসিসি নিউজ: সৈয়দপুরে আন্তঃনগর তিতুমীর ট্রেন বাঁশের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন বিকলের ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন ওই ট্রেনের চালক কাজী ওয়াহেদুজ্জামান ও সহকারী চালক আনিছুর রহমান।

গত রোববার বিকেলে তিতুমীর ট্রেনটি সৈয়দপুর-খয়রাত নগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে চলন্ত ট্রেনের ইঞ্জিনে বাঁশের গাড়িতে ধাক্কা লেগে লুব ওয়েল পাইপ ফেটে গিয়ে ইঞ্জিন (৬৪০৫) বন্ধ হয়ে যায় বলে দাবি করেন ট্রেনের চালক কাজী ওয়াহেদুজ্জামান। এতে চরম ভোগান্তিতে পড়ে ওই ট্রেনের যাত্রী সাধারণ।

রাত ৭টার দিকে রিলিফ ট্রেন পাঠিয়ে বিকল ইঞ্জিনটিকে উদ্ধার করে পার্বতীপুর ডিজেল সেডে নিয়ে আসা হয়। এতে ট্রেনটি ৪ ঘণ্টা লেটের ঘটনা ঘটে।

এ ব্যাপারে পশ্চিম রেলের পাকশী ডিভিশনের ডিআরএম আফজাল হোসেন সাংবাদিকদের জানান, ঘটনার পরপর চালক ও সহকারী চলককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে এএমই (পাকশী) কামরুজ্জামানকে আহ্বায়ক করে ৩ সদস্যের কামিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, পার্বতীপুরের এইএন সিদ্দিকুর রহমান ও এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ