নীলফামারী জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক নীলফামারী বার্তা পত্রিকার গত ২ মার্চ, ২০১৫ ইং তারিখের সংখ্যায় ‘আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষিকার কান্ড’ শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা রুমানা আক্তার। তিনি লিখিত প্রতিবাদে জানিয়েছেন, উক্ত সংবাদটিতে টাকা লেনদেন বিষয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নহে। মূলত: সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার এক বাড়ীর মালিক পরিচয়দানকারী আমিনুল ইসলাম ওরফে সবুজ বিভিন্ন সময়ে নানা প্রলোভন দিয়ে আমাকে ফাঁদে ফেলে। তিনি সে সময়ে একটি বেসরকারী সংস্থায় আমার সহকর্মী ছিলেন। তার কুট-কৌশল বুঝতে পেয়ে আমি ওই সংস্থার চাকুরী ছেড়ে দিয়েছিলাম। পরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক হিসেবে যোগদান করি। এরপরেও আমিনুল ইসলাম ওরফে সবুজ আমার প্রতিষ্ঠানে গিয়ে এবং মোবাইলে উত্যক্ত করতে থাকে। যা তার পরিবার-পরিজন ও নিকটাত্মীয়দেরকে বিভিন্ন সময়ে অবগত করি। তাদেরই পরামর্শে চিরিরবন্দর থানায় গত ৩/১২/২০১৪ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করেছি।
আমিনুল ইসলাম ওরফে সবুজ আমার কর্মস্থলের পরিচয় টেনে এবং সংবাদকর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সংবাদটি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি