• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসএসসি পরীক্ষার সময়সূচির পরিবর্তন

Exaসিসি নিউজ: হরতালারে কারণে গত ৩ মার্চের স্থগিত করা এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২০ মার্চ সকাল ৯টা থেকে ১২টা এবং ৪ মার্চ তারিখের স্থগিতকৃত পরীক্ষা আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও ১২ ফেব্রুয়ারির স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৩ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টায় অনুষ্ঠিত হবে এবং গত ১ মার্চের স্থগিতকৃত পরীক্ষা আগামী ১৪ মার্চ শনিবার ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বুধবারের হরতালের কারণে দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী।

এর পাশাপাশি ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখও পরে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ