• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে ওসিকে প্রত্যাহার না করায় পরিবহণ ধর্মঘট

Busরাজশাহী : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে স্বপদ থেকে প্রত্যাহার করার দাবিতে কাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী জেলাতে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক সংগঠনগুলো।

বুধবার দুপুরে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পরিবহণ মালিক-শ্রমিক সংগঠন। মিছিলটি রেলগেট এলাকা প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশ করে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব আলী বলেন, গত ১ মার্চ ভোরে শিরোইল বাস টার্মিনালে দুর্বৃত্তরা হানিফ পরিবহণের দুইটি বাস পুড়িয়ে দেয়।

এ ঘটনায় হানিফ পরিবহণের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজের ইচ্ছের মত মামলা করেছে। যেখানে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক আনু মোস্তফাসহ অনেক নিরাপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। এর তীব্র প্রতিবাদ জানান তারা।

এ দিকে শাহমখদুম থানার ওসি মিজানের বিরুদ্ধে জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক বলেন, তার দুই শ্রমিক রহিম ও মাইনুলকে সোমবার পুলিশ আটক করে নির্যাতন চালায়। তাদের ছাড়িয়ে নিতে গেলে পুলিশ মোটা অংকের ঘুষ দাবি করে। ঘুষ না দেওয়ায় শ্রমিকদের নির্যাতন চালায় শাহ মখদুম থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আব্দুল মোমিন, গাজীউর রহমান গাজী, পারভেজ, সিএনজি মালিক শ্রমিক নেতা শাহীনসহ আরো অনেকে। এর আগে ৭২ ঘণ্টার মধ্যে স্বপদ থেকে তাদের প্রত্যাহার না করলে রাজশাহীসহ উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের আল্টিমেটমের দিয়েছিল রাজশাহী জেলা মোটর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ