• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে কিশোর-কিশোরীদের বাইসাইকেল র‌্যালী

Nilphamari pic-1সিসি নিউজ: নারীর অধিকার নিশ্চিতকরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নীলফামারীতে প্লাকার্ডে বিভিন্ন শ্লোগান লিখে বাই-সাইকেল র‌্যালী করেছে কিশোর-কিশোরীরা।

বুধবার দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের দরবেশ পাড়ায় বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী শ্রীর উদ্যোগে এই র‌্যালী অনুষ্ঠিত হয়। নারী অধিকার বিষয়ক বিভিন্ন প্লাকার্ড নিয়ে ২০টি বাই-সাইকেল যোগে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই ইউনিয়নের ২০জন  কিশোর-কিশোরী।বাইসাইকেল র‌্যালী শেষে দরবেশপাড়াস্থ সংস্থাটির ইউনিয়ন কার্যালয়ে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক আলোচনা সভায় মিলিত হয়।

পল্লী শ্রী নীলফামারী কার্যালয়ের প্রোগ্রাম ফ্যাসিলেটর নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রায়হান শাহ্, পল্লী শ্রী ফিল্ড ট্রেইনার আকতার বানু প্রমুখ।

আলোচনা সভায় বক্তরা নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর কাজের স্বীকৃতি, ন্যায্য মজুরী, গৃহস্থালীর কাজে নারীর সম্পৃক্ততা, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধের উপর গুরুত্বারোপ করেন।

পল্লী শ্রী নীলফামারী কার্যালয়ের প্রোগ্রাম ফ্যাসিলেটর নূরুল ইসলাম জানান, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় নারীর সকল অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পল্লী শ্রী। তারই ধারবাহিকতায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “নারীর মর্যাদা-সমাজের অগ্রযাত্রা” নামক বাইসাইকেল র‌্যালি ও  ‘মর্যাদায় গড়ি সমতা’ র্শীষক আলোচনা সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ