সিসি নিউজ: বিএনপির নেতৃত্বধীণ ২০ দলীয় জোটের টানা অবরোধে নাশকতা এড়াতে এবং এসএসসি পরিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাকাসহ সারা দেশে ৩২২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাতে বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া শনিবার সকাল থেকে ৬ প্লাটুন মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টা দেশের বিভিন্নস্থানে আইন শৃঙ্খলা রক্ষার্থে ৭৩ প্লাটুন এবং মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে ৯৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। আরও ৫৮ প্লাটুন অতিরিক্ত প্রস্তুত থাকবে। এছাড়াও এসএসসি পরিক্ষা চলাকালে নিরাপত্তার জন্য ঢাকা শনিবার সকাল থেকে ১৬ প্লাটুন এবং ঢাকার বাইরে বিভিন্নস্থানে ১২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।