• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশকে ‘খাটো’ করে বিজ্ঞাপন (ভিডিও)

bdc-1426376243সিসি ডেস্ক : কোমল পানীয় পেপসির সাম্প্রতিক নির্মিত এক বিজ্ঞাপনে বাংলাদেশকে ‘খাটো’ করে দেখানো হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে বিজ্ঞাপনটি বানিয়েছে কোম্পানিটি।

মওকা মওকা নামের ওই বিজ্ঞাপনে দেখা যায়- একটি ছেলে, যার বুকে লেখা ‘ইন্ডিয়া’, সে ঘরের ভেতর বসে পেপসি পান করছে। এমন সময় তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখে বুকে ‘বাংলাদেশ’ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটি দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে। দেয়ালে একটি বিশ্বমানচিত্র রয়েছে। সেখানে ভারতের পাশে বাংলাদেশকে দেখাচ্ছে। সেখানে লেখা-‘1971, India created Bangladesh.’। অর্থাৎ ‘১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে।’ এমনটি দেখার পর বুকে ‘বাংলাদেশ’ লেখা ছেলেটি বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটির পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে এমন বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা উঠেছে। এই বিজ্ঞাপনের প্রতিবাদে কিছু তরুণ পাল্টা একটি ভিডিও ফুটেজ তৈরি করেছে। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের।

[vsw id=”8osmsfcmjhk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ