• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ডিগ্রী কলেজে মানববন্ধন

Saidpur CCNEWSসিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ২০ দলীয় জোটের টানা অবোরোধ আর হরতালে নাশকতা সাধারন মানুষের প্রানহানি এবং শিক্ষাসহ দেশের সার্বিক খাত ক্ষতিগ্রস্তের কারনে সৈয়দপর ডিগ্রি কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা মানববন্ধন পালন করেছে। শনিবার বেলা ১১ টা হতে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সৈয়দপুর ডিগ্রি কলেজের সম্মুখ মহাসড়কে প্রায় দুই হাজার শিক্ষার্থীসহ কলেজটির শিক্ষক- কর্মচারিরা এ মানববন্ধন পালন করেন। এ মানববন্ধনে ছাত্রনেতাসহ সাধারন শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, হিংসাত্বক রাজনৈতীক আন্দোলনের নামে কর্মসুচি সাধারন মানুষের প্রান কেড়ে নিচ্ছে। তাই এ কর্মসুচি মেনে নেয়া যায় না। পাশাপাশি এসএসসি, এইচএসসি এবং ডিগ্রিসহ সকল পরিক্ষা সঠিক সময়ে অনুষ্ঠিত না হওয়ায় সারাদেশের শিক্ষার্থীদের চরম ক্ষতি হচ্ছে। এভাবে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ছে। পুরন হচ্চে না তাদের কাঙ্খিত লক্ষ্য। ছাত্রনেতা মোঃ আরিফ হোসেন বলেন, আমরা যে কোন শিক্ষার্থী যে দলই করি না কেন, আমাদের পড়ালেখার ক্ষতি হোক এমন রাজনীতি চাই না। তাই অবিলম্বে ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসুচি প্রত্যাহার করার দাবি জানান তারা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে। ছাত্রনেতা রকিবুল হাসান বলেন, হরতালে খেটে খাওয়া মানুষের প্রান যাচ্ছে। এ প্রানের বলী দেশের কোন রাজনৈতিক দলের মঙ্গল বয়ে আনতে পারেনা। তাই দেশকে ও দেশের মানুষকে ভালবেসে হিংসাত্বক এ রাজনৈতিক কর্মসুচি প্রত্যাহার করে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান এ ছাত্রনেতা । এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি কলেজটির অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, উপাধ্যক্ষ নার্জিজ বানু এবং অন্যন্য প্রভাষকরা ও একই দাবি জানিয়ে মানব বন্ধনে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ