দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান জানান, শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৫০ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ৬৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শনিবারের পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি।
রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নিয়মিত ও অনিয়মিত মিলে মোট ১ লাখ ২৬ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এবারে ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ২ হাজার ৫৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।