• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোমবার সারাদেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Chatঢাকা: আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর অস্বীকার এবং দেশব্যাপী ছাত্রদল নেতাদের গুম, হত্যা, গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সোমবার সারাদেশের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ডেকেছে ছাত্রদল।

রোববার ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। পরিকল্পিতভাবে মানুষ হত্যা, অপহরণ, গুম এই সরকারের প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে।

তারা আরো বলেন, গ্রেপ্তার করে থানায় নিয়ে গুলি করে আহত ও পঙ্গু করে দেয়া সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। প্রতিনিয়ত দেশের আইন, সংবিধান এবং মানবাধিকার লঙ্ঘন করে সরকার বাংলাদেশকে বিশ্বের দরবারে মানবিক বিপর্যয়ের একটি দেশ হিসেবে পরিচিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ