• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ক্যাম্প স্থাপন করে সোনালী ব্যাংকের ঋণ বিতরন

15.03ডোমার (নীলফামারী ) প্রতিনিধি : প্রকাশ্যে ক্যাম্প স্থাপন করে ক্ষুদ্র ঋণ বিতরন শুরু করেছে সোনালী ব্যাংক। রবিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় হলরুমে ডোমার শাখা সোনালী ব্যাংক এই ক্যাম্প স্থাপন করে। এ দিন ২৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ৫ লাখ টাকার এই ব্যাংক ঋণ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক বীরেন্দ্রনাথ রায়। সোনালী ব্যাংক ডোমার শাখা ব্যবস্থাপক মো: মাহমুদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক নীলফামারী অঞ্চল এজিএম অমরেন্দ্রনাথ বিশ্বাস, ডোমার সরকারী কলেজের অধ্যক্ষ (অবঃ)এম এস এ কাদের প্রধান।
ঋণ বিতরনে প্রধান অতিথি বলেন,স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা কৃষি ঋন বিতরন করছি। পুরাতন ঋন পরিশোধ করে নতুন ঋন গ্রহন করুন। এই প্রক্রিয়ায় কোন অস্বচ্ছ হলে সরাসরি আমাদের কাছে অভিযোগ করবেন । এবার থেকে ক্ষুদ্র ঋণ বিতরন করা হবে প্রকাশ্যে ক্যাম্প স্থাপন করে। যাতে কেউ হয়রানীর শিকার না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ