• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিখোঁজের ঘটনাগুলোর যোগসূত্র রয়েছে: তাহসিনা রুশদী

image_121122_0ঢাকা: বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি ।
প্রায় একই কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

সালাউদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। এরপর থেকে মিস্টার আলীর আর সন্ধান পাওয়া যায়নি।
তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে একই কায়দায় তুলে নেয়া হয়েছিলো তার বাড়ি থেকে। এখন পর্যন্ত তারও কোন খোঁজ পাওয়া যায়নি।
ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন এগুলো সবই একি সূত্রে গাঁথা।
বিবিসি বাংলার আজ সকালের অধিবেশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এগুলো একটি আরেকটির সাথে লিংক আছে। একটির সাথে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই।”
স্বামীর ভাগ্যে কী ঘটেছে বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, “হতে তো অনেক কিছুই পারে। আসলে কী হয়েছে তা তো জানিনা। আশা আছে বেঁচে আছেন।”
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওরা আন্তরিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করছে বা কোন চেষ্টা আছে বলে লক্ষ্য করিনি।”
“ঘটনার আধা ঘণ্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি। আধা ঘণ্টার মধ্যে জানানার পরও তারা কোন খোঁজ পাবেনা সেটা আমি মনে করি না।”
তাহসিনা রুশদী বলেন, “আমি দেশের নাগরিক, আমার স্বামী সাবেক সংসদ সদস্য, একটি বড় দলের সাংগঠনিক সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। এরপরও রাষ্ট্রের কাছ থেকে কোন সহযোগিতা না পেলে আমার পক্ষে তো আর কিছুই করা সম্ভব না।”- বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ