• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে মাদক বিক্রেতা গ্রেফতার

Fensidilসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ ২১ বোতল ফেন্সিডিলসহ শহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের ফ্রি আমিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে। শহিদুল শহরের রসুলপুর এলাকার বেগম রোকেয়া সড়কের আফতাব উদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হোসেন ফ্রি আমিন স্কুলের সামনে ফেন্সিডিল বিক্রির সময় বিক্রেতা শহিদুলকে হাতেনাতে গ্রেফতার করে। ব্যাগে ও পকেটে কয়েকটি ফেন্সিডিল রেখে সে বিক্রি করছিল। পরে তার স্বীকারোক্তি মতে সন্নিকটে লুকিয়ে রাখা বাকী ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।

এসআই নাজমুল হোসেন সিসি নিউজকে জানান, এ ব্যাপারে মাদক বিক্রেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ