• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৮ এপ্রিল ভোট: তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

logo-1426676474সিসি নিউজ : নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মার্চ। ১ ও ২ এপ্রিল বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ বুধবার বিকেলে ইসির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

এর আগে দুপুরের পর নির্বাচন কমিশন সভা অনুষ্ঠিত হয়। সিইসি কাজী রকিব উদ্দীন আহমদের সভাপতিত্বে ওই বৈঠকেই তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় লাগানো বিলবোর্ড নামিয়ে ফেলতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ