• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ ॥ চালক দগ্ধ

petrol-bomaদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার চিরিরবন্দরে ঢাকাগামী সানিয়া ডিলাক্স কোচে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটি নিয়ন্ত্রয়ণ হারিয়ে খাদে পড়ে যায়। দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন কোচের চালক মো. জাহিদ হোসেন (৪৫)। এছাড়া কোচের অন্তত ৭ যাত্রী আহত হয়েছেন।
বুধবার রাত ৯টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কোচ চালক মো. জাহিদ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে উপজেলার দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রাণীরবন্দর পাইকপাড়ায় পৌঁছলে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। এতে কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত কোচের ৭ যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানান। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গাড়িটি উদ্ধারে ও দুবৃর্ত্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় চালকসহ ৬-৭ জন আহত হয়েছেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ