• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৩, ৪ মার্চের পরীক্ষা ২০ ও ২১ মার্চ

Exaসিসি নিউজ: স্থগিত হওয়ার গত ৩ ও ৪ মার্চের স্থগিতকৃত এসএসসি পরীক্ষা যথাক্রমে ২০ ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সকাল ও বিকেল দুই বেলাতেই এ পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সুবোধ ঢালী জানান, ৩ মার্চের স্থগিতকৃত এসএসসি ও সমমান পরীক্ষা ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে।

এ সময়ে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার বিষয়সমূহগুলো হলো জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি। দাখিল পরীক্ষার বিষয়গুলো হলো- ইসলামের ইতিহাস ও জীববিজ্ঞান।

৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা ২১ মার্চ সকাল ১০টা থেকে এবং বিকেল ২টা থেকে অনুষ্ঠিত হবে। এসএসসির সকালের বিষয়গুলো হলো- বাংলাভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) এবং সঙ্গীত (তত্ত্বীয়)।

এসএসসির বিকেলের বিষয়গুলো হলো- আরবি, সংস্কৃত, পালি, কর্মমূখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়) এবং চারু ও কারুকলা (তত্ত্বীয়)।

দাখিল পরীক্ষা শুধু সকালে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো- পৌরনীতি, মানতিক, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দূ, ফার্সি এবং কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়)।

সংবাদ বিজ্ঞপ্তি আরো জানানো হয়, ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ