• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অল্পের জন্য বাঁচলেন ক্যাটরিনা

katrinaবিনোদন ডেস্ক : ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, নতুন সিনেমা ‘ফিতুর’- এর শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সিনেমার একটি দৃশ্যে গাড়ি চালিয়ে যাবার কথা ক্যাটের। ভুল করে গাড়ির দরজা বন্ধ না করেই তা চালানো শুরু করে দেন তিনি। এক পর্যায়ে চলন্ত গাড়ির দরজাটি খুলে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবশ্য গাড়ি থেকে বের হয়ে যান ক্যাট।

ঐ সময় তার সঙ্গে গাড়িতে ছিলেন সিনেমার নায়ক আদিত্য রয় কাপুর। তারা দুজনেই অক্ষত রয়েছেন।

সিদ্ধার্থ রয় কাপুরের প্রযোজনায় ‘ফিতুর’ নির্মাণ করছেন অভিষেক কাপুর। এর কাহিনি গড়ে উঠেছে ব্রিটিশ সাহিত্যিক চার্লস ডিকেন্সের উপন্যাস ‘গ্রেট এক্সপেকটেশনস’ অবলম্বনে।

প্রেমের সিনেমা ‘ফিতুর’-এ ক্যাটরিনাকে দেখা যাবে পাকিস্তানি নারী ফিরদাউসের ভূমিকায়, আর কাশ্মীরি যুবক নূরের ভূমিকায় থাকবেন আদিত্য। এছাড়া আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করছেন রেখা।

কাশ্মীরের শ্রিনগরে রেখার সঙ্গে শুটিং শেষে দিল্লিসহ কয়েকটি আন্তর্জাতিক লোকেশনে চলবে ‘ফিতুর’-এর শুটিং। সিনেমাটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ