• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীসহ সারা দেশে বিজিবি মোতায়েন

16-11-13-Bogra_BGBসিসি নিউজ: হরতাল-অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মুহসিন রেজা।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ২৪ ঘণ্টায় (২২ মার্চ সন্ধ্যা থেকে ২৩ মার্চ সন্ধ্যা পর্যন্ত) সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ মার্চ সন্ধ্যা থেকে ২৩ মার্চ সকাল পর্যন্ত ১৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েন থাকবে। এ ছাড়া ২৩ মার্চ সকাল থেকে ৬ প্লাটুন বিজিবি সদস্য ঢাকা শহরে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

ঢাকার বাইরে ২৩ মার্চ সকাল থেকে ২৪ ঘণ্টায় জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৩৮ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আরো ৭০ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি রোববার থেকে ফের  ৭২ ঘণ্টার হরতাল চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ