• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভা

Teacher Comitiiee Picদিনাজপুর প্রতিনিধি : সরকার দেশে আতংকের রাজত্ব কায়েম করেছে। দেশের সকল পেশা ও শ্রেনীর মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করতে গিয়ে অতিতে কোন সরকার টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না। শিক্ষার উন্নয়নের কথা বলে সরকার শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে দিচ্ছে। বিনা অপরাধে শিক্ষক সমাজের কর্নধার অধ্যক্ষ সেলিম ভুইয়াকে আটক করে জেলে রেখেছে। সরকার শিক্ষক সমাজের প্রতি চরম অন্যায় করেছে। অবিলম্বে অধ্যক্ষ সেলিম ভুইয়াকে মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
সোমবার (২৩ মার্চ) সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে “অধ্যক্ষ সেলিম ভুইয়ার মুক্তি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় জেলা শাখার সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এসব কথা বলেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষক সমিতির আহবায়ক আশরাফুল ইসলাম, দিনাজপুর মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধ মকসেদ আলী মঙ্গলীয়া, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল করীম, সহ-সভাপতি ড. রেহানা বানু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্য সচিব মো. মিজানুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সাহিত্য বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল মালেক, বর্মচারী ফেডারেশনের সদস্য সচিব গোলাম মাওলা, সম্মিলিত পেশা জীবী পরিষদের সদস্য সচিব ও ড্যাব জেলা শাখার সাধারন সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, শিক্ষক নেতা মো. মামুনুর রশিদ, মো. খলিলুর রহমান, মো. ওবায়দুর রহমান, মো. মাহমুদুল হাসান ও শিক্ষক নেতা মো. জিয়াউর রহমান, মো. মোজাফফর হোসেন প্রমুখ।
দিনাজপুর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশে শান্তি চায় না। অশান্তি সৃষ্টি করে দেশের মানুষের মাঝে আতংক সৃষ্টি করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ছাত্র-ছাত্রীরা ভয়ে স্কুলে যেতে চায় না। শিক্ষার পরিবেশ ধ্বংস করছে সরকার। ৩১ মার্চের মধ্যে সেলিম ভুইয়াকে মুক্তি না দিলে শিক্ষক সমাজ রাস্তায় নেমে আসবে বলে হুশিয়ারী দেন বক্তারা। বক্তারা অবিলম্ভে দুই নেত্রীকে আলোচনায় বসে দেশের সংকট নিরসন করতে শিক্ষক সমাজের দাবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ