রংপুর : নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৩ জন কর্মীসহ ৫৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়েছে।
জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো: ইলিয়াস নুরী এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর ৯ জন ও বিএনপির চার জন কর্মী রয়েছেন।
মো: ইলিয়াস নুরী আরও জানান, রংপুর কোতয়ালী থানার পুলিশ বিএনপি ও জামায়াতের দুইজন করে চার জন কর্মী এবং পীরগাছা থানা পুলিশও দল দুটির দুই জন করে চার জন কর্মীকে আটক করে। এছাড়া মিঠাপুকুর থানা পুলিশের অভিযানে জামায়াতের পাঁচ জন কর্মী আটক করা হয়।
বিএনপি-জামায়াতের আটক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।
একই সময়ে জেলা পুলিশের অভিযানে বিভিন্ন মামলা ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনক আটক করা হয়।