• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিশ্ব যক্ষ্মা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

Khansama news (TB) 24.03.15খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বিশ্ব যক্ষ্মা দিবসে ‘যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে বেলা ১১টায় পাকেরহাট হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে যক্ষ্মা বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত ব্র্যাক ও ল্যাম্ব হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত যক্ষ্মা দিবস উদ্যাপন অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএসএফ প্রকল্পর কোয়ালিটি ম্যানেজার ডা. মো: নুরুল ইসলাম, ব্র্যাকের স্বাস্থ্য প্রকল্পের উপজেলা কর্মকর্তা এটিএম রোমান প্রমুখ মাইক্রোব্যাকটেরিয়া টিউবারকুলোসিস নামক জীবাণুর মাধ্যমে ছড়ানো যক্ষ্মা রোগ সম্পর্কে বিশদ আলোচনা করেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো: কামাল হোসেন, হেলথ ইন্সপেক্টর আব্দুস সামাদ, স্যানাটারি ইন্সপেক্টর আবু তালেব, বেসরকারি উন্নয়ন সংস্থা লুথারেন এইড টু মেডিসিন অব বাংলাদেশ (ল্যাম্ব)’র যক্ষ্মা প্রকল্প’র ল্যাব টেকনিশিয়ান রণজিৎ চন্দ্র, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার কান্তি ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মোস্তফাসহ উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বরত বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উপজেলার ছয়টি ইউনিয়নে গত বছর মার্চ থেকে এ পর্যন্ত ৮৭ জন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে এবং বিগত বছরে পাওয়া যক্ষ্মা আক্রান্ত ব্যক্তিরা শত ভাগ সুস্থতা লাভ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ