সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে গাঁজা ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের হাতিখানা রেললাইন এলাকা থেকে ৬০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আছিয়া (৩৯) ও তার স্বামী আব্দুল মান্নান (৪৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ যে তারা ওই স্থানে গাজা বিক্রি করছেন। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।