• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আফগানিস্তানে বন্দুকধারীদের গুলিতে ১৩ বাসযাত্রী নিহত

afrganistan-mapআন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে ১৩ বাসযাত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে কাবুলের নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় ওয়ার্দাক প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার রাত অনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা একদল বন্দুধারী বাসটিতে হামলা চালায়। এতে এক নারীসহ ১৩ জন যাত্রী নিহত হন। তালেবান জঙ্গিদের এক সময়ের দুর্গ হিসেবে পরিচিত কান্দাহার প্রদেশে যাচ্ছিল বাসটি।
তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়ানি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠি এর দায় স্বীকার করেনি।
বসন্ত কাল সামনে রেখে আফগানিস্তানের দুর্গম অঞ্চলগুলোতে এ ধরনের হামলা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
গত মাসে দেশটির জাবুল প্রদেশে মুখোশধারীরা হাজারা উপজাতির ৩০ শিয়া মুসলিমকে অপহরণ করে। এখনো তাদের কোনো খোঁজ মেলেনি।
যুক্তরাষ্ট্রের দেশটিতে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়ার পর আফগানিস্তানে এখন ১০ হাজার মার্কিন সেনা রয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে সেনাসংখ্যা সাড়ে ৫ হাজারে নামিয়ে আনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় মার্কিন সেনা কমানোর এ ঘোষণা পূনর্বিবেচনার কথা বলছেন আফগান প্রেসিডেন্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ