• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Accidentবীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মো. রফিকুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে আরও দুই জন আহত হন।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের ছোট বটতলী মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার সাতোর ইউনিয়নের দক্ষিণ প্রাণনগর গ্রামের মুছা মাহমুদের ছেলে। তার সঙ্গে একই ইউনিয়নের দলুয়া গ্রামের মো. বোরহান উদ্দিন (৫০) ও মো. শামীম (২৮) আহত হয়েছেন।

বীরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল ইসলাম জানান, দুপুরে সাতোর ইউনিয়নের দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের ছোট বটতলী মাজার এলাকায় একটি বাস তিন জন মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা দেয়।

তিনি জানান, এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মো. রফিকুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত বলেন, সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ