• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Hasinaঢাকা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ৫ টা ৫৫ মিনিটে সূর্য ওঠার প্রাক্কালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তারা।

এরআগে সকাল ৫ টা ৪৮ মিনিটে সড়ক পথে রাজধানীর গাবতলী হয়ে  সাভার স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৩ মিনিট পরে স্মৃতিসৌধে এসে পৌঁছান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে আরেক দফা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকরা।

একই সময় রওশন এরশাদের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সংসদের প্রধান বিরোধীদল।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের প্রধান ফটক।

এ দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন  উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কে।

স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকাতেও কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি, র‌্যাব, পোশাকধারী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ