• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধোনিরা হারায় আমি ‘হ্যাপি’ : ভারতীয় পরিচালক

Rohit-1427387578খেলাধুলা ডেস্ক : ১১তম বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিদায় নিশ্চিত  হয়েছে ভারতের। এই হারে গোটা ভারত জুড়ে বইছে হতাশার তপ্ত হাওয়া।

কিন্তু ওই হতাশা মোটেই আঁচ করতে পারেনি ভারতের চলচিত্র পরিচালক রামগোপাল ভার্মাকে। তার কণ্ঠে বাজছে ভিন্ন সুর। জানালেন, ‘ধোনিরা হারায় আমি খুশি (soooo happyyy)’। এখানেই শেষ নয়, ভারতের মানুষের ক্রিকেট পাগলামি থেকে বেরিয়ে আসার জন্য দেবতার কাছে প্রার্থনা করছেন তিনি।

টুইটারে রামগোপাল ভার্মা লিখেছেন, ‘সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ায় আমি ভীষণ খুশি। কেননা আমি ক্রিকেটকে ঘৃণা করি। ক্রিকেটের থেকেও বেশি অপছন্দ করি তাদের, যারা এই আনপ্রোডাক্টিভ খেলাটাকে ভালোবাসেন।’

তিনি আরো বলেন, ‘আমি আমার দেশকে ভালোবাসি। আমাদের দেশবাসী যে তেমন ‘প্রোডাকটিভ’ নন তার কারণ, তারা কাজ করা বন্ধ রেখে কাজের মধ্যে শুধু খেলাটাই দেখেন।’

ভারতীয় দলের অমঙ্গল কামনা করে রামগোপাল ভার্মা বলেন, ‘দেশের সব দেবতার কাছে আমি প্রার্থনা করি, তারা যেন দেশবাসীর এই ক্রিকেট নামক অসুখ থেকে সারিয়ে তোলেন। বিশ্বের সব ক্রিকেট টিম যেন ভারতের দলকে বারবার হারায়। এতবার হারায় যে ভারতবাসীর মধ্য থেকে  ক্রিকেটের মোহ যেন কেটে যায়!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ