ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে অ্যাডভোকেট এ কে এম শাহজাহান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে অবস্থিত দক্ষিণের রিটার্নিং অফিস থেকে তিনি এ মননয়নপত্র সংগ্রহ করেন।
ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। মননয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দিন ও অ্যাডভোকেট আবদুস সালাম।