• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতের হারের পেছনে আনুশকা শর্মা!

m12345বিনোদন ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে যাওয়ায় বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে।

ভারতের হারের পেছনে অনেকেই বিরাট কোহলির ব্যাটিংকে দায়ী করছেন। আর বিরাট কোহলির ব্যর্থতার জন্যে দায়ী প্রেমিকা আনুশকা শর্মা!

টুইটার-ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ধুয়ে ছেড়েছে বলিউড অভিনেত্রীকে। অনেকেই ঠাট্টা করেছেন। কেউ বা ক্ষোপ ঝেড়েছেন। ভারতীয় নাগরিক কামাল আর খান ক্ষুব্ধ সমর্থকদের আনুশকার বাড়িলে ঢিল ছোড়ার পরার্শ দেন।

সব মিলিয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আনুশকার উপস্থিতিকে বাজে চোখে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর দাবি আনুশকা শর্মার ওপর অযথাই দোষ চাপানো হচ্ছে।

এনডিটিভি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে গাঙ্গুলী বলেন,‘আনুশকা কি ভুল করেছে। সে শুধুমাত্র একটি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছে।  তার ওপর অযথা দোষ চাপানো ভুল হচ্ছে।’

বিরাট ও আনুশকা প্রেম নিয়ে ভারতের সফল অধিনায়ক বলেন,‘প্রেম করা অন্যায়ের কিছু না।’  বিরাট কোহলি সেমিফাইনাল ম্যাচে মাত্র ১ রানে আউট হন। ভারতীয় দল হেরে যায় ৯৫ রানে। বড় ব্যবধানে হারের কারণেই বিরাটের ওপর দোষ চাপানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ