• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতি নির্বাচন কাল

Nirbaconদিনাজপুর প্রতিনিধি : ২৮ মার্চ শনিবার দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির পঞ্চম ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তে প্রাথীরা নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাচারী বাজার হকার্স মার্কেট ও আশপাশের এলাকা।
দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির নির্বাচনে ১৩টি পদে দুই প্যানেলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার রয়েছেন ২৫৬ জন। দু’টির প্যানেরের একটি অপরটি জালাল-নেসার প্যানেল ও আনোয়ার-নজরুল প্যানেল।
জালাল-নেসার প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি মো. জালাল উদ্দীন (ছাতা), সহ-সভাপতি মো. ফিরোজ (বটগাছ), সাধারণ সম্পাদক মো. নেসার আহম্মেদ (ঘড়ি), সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর (বাস), সাংগঠনিক সম্পাদক মো. ইয়ার হোসেন (বালতি), কোষাধ্যক্ষ মো. শাহাদত হোসেন (আনারস), দপ্তর সম্পাদক আলী আহাম্মদ (বই), প্রচার সম্পাদক মো. আরমান আলী (বাইসাইকেল), ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো. খোরশেদ আলম (বল), কার্যকরী সদস্য মাজাহার হোসেন মন্টু (প্রজাপতি), মো. আবুল কালাম (কাঁছি), মো. নান্নু দোয়েল পাখি) ও মো. রুবেল (কুড়ে ঘর) প্রতিক।
অপরদিকে আনোয়ার-নজরুল প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি আনোয়ার হোসেন অনু (চেয়ার প্রতীক), সহ-সভাপতি মো. নাঈম খান (মোমবাতি প্রতীক), সাধারণ সম্পাদক (চার বারের নির্বাচিত) মো. নজরুল ইসলাম বিশ্বাস (গোলাপ ফুল), সহ- সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মিলন (হাতুড়ী), সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন (মাছ), কোষাধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস (গাভী), দপ্তর সম্পাদক সৈয়দ আক্তারুল ইসলাম (কলম), প্রচার সম্পাদক মোঃ জাবেদ হোসেন (মই), ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যান সম্পাদক মোঃ হেলাল (ঘুড়ি), কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ মতিয়ার রহমান (হাতি), মো. ইমন হোসেন (আম), মো. আরিফ (পদ্মফুল) ও মো. নজু হোসেন (মোরগ) প্রতিক।
শেষ মূহুর্তে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন। নিজ নিজ পানেলে ভোট চেয়ে নির্বাচনী ইশতিহারও ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (২৬) উভয় প্যানেল বড়ময়দানে অবস্থিত দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কাচারী বাজার হকার্স মার্কেটে পৃথক পৃথক সভা করেছে। সভায় উভয় প্যানেলের সকল প্রার্থী ছাড়াও সমিতির বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।
ববার জালাল-নেসার প্যানেলের ১২ দফা নির্বচনী ইশতিহার ঘোষণা করেছে। ১২ দফা ইশতিহারে রয়েছে, নির্বাচিত হলে সকল সদস্যদের সাথে ভাল আচরন করা হবে, কমিটির সদস্যদের নিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে, ব্যবসায়ীদের শীতকালিন ফি কমানো হবে, মার্কেটের বিদ্যুৎ ও অন্যান্য বিল শিথিল হবে, মাকেটের রাস্তা উন্নয়ন করা হবে, প্রতি মাসের হিসাব-নিকাশ নোটিশ বোর্ডে টানানো হবে, প্রতি ৩ মাস পর পর সাধারণ সভা করে আয়-ব্যয়ের হিসাব প্রদান করা হবে, মার্কেটের কোন দোকানের সমস্যা হলে তা সকল সদস্যদের সামনে জবাবদিহি করা হবে, সংগঠনের নামে ব্যাংক একাউন্ট খুলে তাতে মার্কেটের টাকা জমা করা হবে, হকার্স মার্কেটের সকল সদস্যদের আইডি কার্ড প্রদান করা হবে, সুষ্ঠু সংগঠন ও স্থায়ী মার্কেট করার উদ্যোগ নেয়া হবে ও হকার্স মার্কেট কাপড় মালিক সমিতির রেজিস্ট্রেশন করা হবে।
অপরদিকে শুক্রবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আনোয়ার-নজরুল প্যানেলের প্রার্থীদের এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় লিখিত ৭ দফা ইশতিহার ভোটার মাঝে বিতরণ করেন। তাদের ৭ দফা ইশতিহারে রয়েছে, আমরা নির্বাচিত হলে হকার্স কাপড় মালিক সমিতির সকল সদস্যদের সাথে সদাচরণ ও ভালো ব্যবহার করবো, শীত মৌসুমে ব্যবসায়ীদের ধার্যকৃত ফি কমানোর ব্যবস্থা করা হবে, প্রয়োজনে মার্কেটের মাসিক বিদ্যুৎ ব্যবহারকারী সদস্যদের ব্যবহার অনুযায়ী বিদ্যুৎ বিল আদায় করে কমিটির অনুমতি স্বাপেক্ষে সাব-মিটার গ্রহন করতে পারবেন, আলাপ-আলোচনার মাধ্যমে মার্কেটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে, প্রতি মাসের আয়-ব্যয় হিসাব-নিকাশ তৈরী করে পরবর্তী ৩ মাস পর পর সাধারণ সভায় উত্থাপন করে সাধারণ সদস্যদের অনুমোদন স্বাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সংগঠনের নামে যে কোন ব্যাংকে সংবিধানের নিয়ম অনুযায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ব্যাংক একাউন্ট খোলে আয়-ব্যয়ের পরে উদ্বৃত্ত অর্থ ব্যাংক একাউন্টে জমা করা হবে ও হকার্স কাপড় মালিক সমিতির সকল সদস্যদের পরিচয়পত্র প্রদান করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ