• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দুই মেয়র প্রার্থীকে নেতাদের সঙ্গে পরিচয় করালেন প্রধানমন্ত্রী

Anisul_Khakon_955887531ঢাকা: ঢাকা সিটি করপোরেশন উত্তর-দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থীকে দলের নেতাকর্মীদের কাছে অনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণভবনে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে দুই প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ঢাকা উত্তর থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অনিসুল হক ও দক্ষিণ থেকে সাঈদ খোকনকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ নেতাদের কথায় ও সংবাদ মাধ্যমের খবরে দলীয় প্রার্থী হিসেবে ব্যবসায়ী আনিসুল হক ও সাঈদ খোকনের নাম উঠে আসছিল। তবে শুক্রবার এ বিষয়টি আনুষ্ঠানিক ভিত্তি পেল।
বৈঠকে প্রধানমন্ত্রী ঢাকার দুই মেয়র প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, দলের সিদ্ধান্ত মানতে হবে, না হলে পরিণতি ভালো হবে না। এ দুইজনের বাহিরে আওয়ামী লীগের অন্য কোনো প্রার্থী থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ