• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

তবুও সেরা ‘ক্যাপ্টেন কুল’ ধোনি

DHONI-1427639216খেলাধুলা ডেস্ক : ১০ম বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল ভারত। ক্রিকেট মহাযজ্ঞের ১১তম আসরেও অন্যতম ফেবারিট ছিল টিম ইন্ডিয়া। তার প্রমাণ রেখেছিল গ্রুপপর্বে অপরাজিত থেকে, আর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে!

কিন্তু সেমিফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে বিদায়ের ঘন্টা বাজে তাদের। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ধরতে হয় দেশের বিমানের টিকিট।

ওসব থাক। বিশ্বকাপ-পর্ব চুকিয়ে ভারতের ক্রিকেট দল এখন দেশে ফিরেছে। টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত ভারতের সেরা খেলোয়াড় কে?  এ বিষয়ে ভারতের জনপ্রিয় অনলাইন পত্রিকা দ্য টাইমস অব ইন্ডিয়ায় একটি জরিপ করা হয়। এতে অংশগ্রহণ করেন ৬৩ হাজার ভোটার।

তাদের উত্তরের ওপর ভর করে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের সেরা খেলোয়াড় নির্বাচন করা হয়। সেই জরিপে ৩১ শতাংশ ভোট পেয়ে টিম ইন্ডিয়ার সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতের দলপতির পরই পেসার মোহাম্মদ সামির অবস্থান। বিশ্বকাপে ১৭ উইকেট শিকারী এই বোলারের ঝুলিতে পড়েছে ২৯% ভোট। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন শিখর ধাওয়ান। ১৪% ভোট পেয়েছেন ভারতের এই ওপেনার।

চতুর্থ স্থানে থাকা বিরাট কোহলির পকেটে জমা পড়েছে ১০% ভোট। সমান ৪% ভোট পেয়ে তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ