• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গ্রামীণফোনের প্রতিনিধিকে গুলি করে হত্যা

Grameenজামালপুর: গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা গ্রামীণফোনের ব্যাগসহ ৩০০ সিমকার্ড, টাকা, মোবাইল সেট ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় তারা।

নিহতের নাম আরিফ হোসেন (৩২)। তিনি জেলার মেলান্দহ উপজেলার শাহজাদপুর মিয়াবাড়ীর আবুল হাশেমের ছেলে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জামালপুর-সরিষাবাড়ী সড়কের হাসিল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর সদর উপজেলার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মোহাব্বত কবীর জানান, আরিফ তার দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মত রোববার বেলা ১১টায় মোটরসাইকেলযোগে জামালপুর থেকে সরিষাবাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে হাসিল বটতলা এলাকায় পৌঁছলে দুটি মটরসাইকেলে দুর্বৃত্তরা এসে একটি দল তার পথরোধ করে দাঁড়ায়। পরে তার বুকের বাম পার্শ্বে গুলি করে আরিফের ব্যবহৃত গ্রামীণফোনের ব্যাগ, টাকা পয়সা, ৫টি মোবাইল সেট ও ৩শ সিমকার্ড লুটে নিয়ে যায়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ