• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর- ঢাকা রুটে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট

DSC07683সিসি নিউজ: লোকসানের অজুহাতে ৮ বছর বন্ধ থাকার পর নীলফামারীর সৈয়দপুরের বাংলাদেশ বিমান পুনরায় চালু হচ্ছে যাচ্ছে। সৈয়দপুর- ঢাকা রুটে আগামি ৬ এপ্রিল থেকে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৈয়দপুর রুটে সপ্তাহে তিনদিন শনিবার, সোমবার ও বৃহস্পতিবার একটি করে ফ্লাইট চলাচল করবে।

ইতোমধ্যে ফ্লাইটের টিকেট বিক্রি শুরু হয়েছে ।অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে ৭৪ আসনের দুটি টার্বো প্রোপেলার ড্যাস-৮ কিউ-৪০০ উড়োজাহাজ দিয়ে। ইজিন্ট ইয়ারের সহযোগী সংস্থা স্মার্ট এভিয়েশনের কাছ থেকে এই উড়োজাহাজ পাঁচ বছরের জন্য লিজ নেয়া হয়েছে। এই অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজের অভাবে দীর্ঘদিন ফ্লাইট চলাচল বন্ধ রাখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

১৯৭৯ সালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাট প্রতিদিন সৈয়দপুরে যাত্রী নিয়ে চলাচল করতো।। পরে লোকসানের অজুহাতে ২০০৭ সালের ২৩ ফেব্রুয়ারী থেকে বিমান চলাচল বন্ধ করে দেয়। ফলে রংপুর বিভাগের ৮টি জেলার যাত্রীরা সরকারি বিমানে যাতায়াতে বঞ্চিত হয়। এ অবস্থায় সৈয়দপুর- ঢাকা রুটে বেসরকারি বিমান ইউনাইটেড এয়ারওয়েজ ও ইউএস বাংলা নামে দুটি বিমান নিয়মিতভাবে চলাচল শুরু করে।

তবে বেসরকারি দুটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করলেও সব শ্রেনীর যাত্রীরা সেবা পাচ্ছিলেন না। তাদের উচ্চ মুল্যের টিকিট বিক্রির কারণে যাত্রীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এতে শুধু মাত্র বিত্তবানরা ভোগ করছেন বিমানে ভ্রমনের সুবিধা। বর্তমানে এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় পতাবাবাহী বিমান চলাচলের ঘোষণায় এই অঞ্চলের মানুষ আনন্দিত হয়েছে। এতে করে অবহেলিত এই জনপদে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ