• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর ও লালমনিরহাটে বজ্রপাতে তিনজন নিহত, আহত ৭

Bojropatদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বিরলে বজ্রপাতে মোছা. মনোয়ারা বেগম (৫৫) ও মো. মাহবুবুর রহমান (৩০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।  এতে মাহবুবুর রহমানের স্ত্রী মোছা. নাসিমা বেগম (২৫) ও ছেলে নাসিম (২) আহত হয়েছেন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার বিরল উপজেলার ঢেলাপীর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ গোপিনাথপুর গ্রামের মো. আব্দুল খালেকের স্ত্রী ও মাহবুবুর রহমান বামনগাঁও গ্রামের মো. আইনুল ইসলামের ছেলে।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, সোমবার বিকেলে বিরল শহরে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ঢেলাপীরে পৌছলে বজ্রপাতে মাহবুবুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় মোছা. মনোয়ারা বেগম, মোছা. নাসিমা বেগম ও নাসিমকে বিরল উপজেলা কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক মোছা. মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দু’জনের অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে লালমনিরহাট প্রতিনিধি জানান, জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় দুপুর দেড়টার দিকে বজ্রপাতে আমিনুর ইসলাম (৩৭) নামের এক পাথর শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত আমিনুর ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ঈদগাহ মাঠের পশ্চিমপাশের এলাকার মৃত আকাশুর ছেলে।

এলাকাবাসী ও উপজেলা হাসপাতাল সূত্র জানায়,ওই ঘটনায়  উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার জসিমুদ্দিনের ছেলে রুহুল আমীন (২৭), সফিকুল ইসলামের ছেলে নাজমুল (২৫), একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নুর বানু (১০), একই এলাকার ফরিদুলের মেয়ে ফেরদৌসি (১৬), দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে জয়নাল আবেদিন (২৫) আহত হয়েছে।

চিকিৎসক জানান, সন্ধার দিকে গুরুত্বর অবস্থায় ফেরদৌসি (১৬) ও নাজমুল (২৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রণব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত আমিনুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আহত অপর ৫ জন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ