• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি : শিবিরকর্মী আটক

rangpur-jailসিসি ডেস্ক: রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক জামায়াত নেতা কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে শিবিরকর্মী জুয়েল। সাক্ষাতের একপর্যায়ে ‘বাবাকে মুক্তি দেওয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে’ বলে হুমকি দেন তিনি।

উপস্থিত কারারক্ষীরা জুয়েলের হুমকির পরিপ্রেক্ষিতে তাকে আটক করে থানা পুলিশের হেফাজতে দেন। সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক পীরগাছার পুলিশ কনস্টেবল মোজাহার আলী হত্যা মামলার আসামি কফিল উদ্দিনের সঙ্গে দেখা করতে আসেন ছেলে ছাত্রশিবির কর্মী জুয়েল। কারা ফটকে দেখা করার সময় প্রকাশ্যই জুয়েল হুমকি দেন, তার বাবাকে মুক্তি দেওয়া না হলে কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় কারাগারের রক্ষীরা এ সময় তাকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও জানান, শিবিরের ওই কর্মীকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জুয়েল ও তার বাবার বিস্তারিত পরিচয় জানাননি তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ