• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের এই অবস্থা কাম্য হতে পারে না : নিলু

Nilu-1427705724ঢাকা: বিগত তিন মাস যাবৎ একটি দলের জোট গণতান্ত্রিক আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করছে। দেশের রাজনীতি যে পথে এগোচ্ছে, তা কোনো সভ্য দুনিয়ার কাম্য হতে পারে না। এ কথা বলেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিগত ৪৪ বছর দেশ যেভাবে চলছে সেভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি কখনোই অর্জিত হবে না। গণতন্ত্রের মুক্তির জন্য দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবায়দা কাদের চৌধুরী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ