• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী অধিকার নিয়ে জাতিসংঘে মৌসুমী

Mousumi-1বিনােদন ডেস্ক: অ্যাঞ্জেলিনা জোলি, কাজল ও টুইংকেলের পর বাংলাদেশ থেকে মৌসুমী এবার নারী অধিকার নিয়ে কাজ করছেন। জানা যায়- জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনএফপিএ’র সঙ্গে মায়েদের সচেতনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করবেন তিনি। কর্মজীবী মা’সহ সব মাকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালাবেন তিনি। আগে এ বিষয় নিয়ে কাজ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, মুম্বাইয়ের কাজল ও টুইংকেল খান্না। জনপ্রিয়তা এবং সুখী তারকা হিসেবে মৌসুমীর শীর্ষ অবস্থান বিবেচনা করে এ প্রস্তাব দেয়া হয়। এ উপলক্ষে মা ও শিশুর স্বাস্থ্য এবং জন্মের পর শিশুকে শাল দুধ পানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিএসএম’-এর একটি ভিডিওচিত্রে কথা বলেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ‘ক্রিয়েটিভ মিডিয়ার’ ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচার শুরু হবে। এ নিয়ে মৌসুমী বলেন, ‘ এর আগেও আমি সমাজের কল্যাণমূলক কাজে অংশ নিয়েছি। শুধু শিল্পী হিসেবে নয় একজন সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভালোবাসা থেকেই এ কাজটি করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ