পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে তল্লাসী চালিয়ে লাল কুমড়ার ভিতর থেকে সোনার মুর্তিসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। আটক দম্পতিদের দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি গাজীপুরের টঙ্গী এলাকার কুমারপাড়ায়। এঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে।
জানা যায়, বিরামপুর-হিলি মাঝামাঝি ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে টহলরত টিজি পার্টি যাত্রীদের ব্যাগ তল¬াসী করে সোনার মূতিসহ স্বামী প্রদিব কুমার ভৌমিক (৫০) ও স্ত্রী বিনা রানী (৪৫) কে আটক করে। পরে উদ্ধারকৃত মুর্তির খবর পুলিশ গোপন রেখে গত ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে স্বামী ও স্ত্রী কে দিনাজপুর জেল হাজতে পাঠানো পর খবরটি পার্বতীপুরে টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। ওই দিন আন্তঃনগর দ্রুতযান ট্রেনে দায়িত্বরত টিজি পাটির এসআই নিয়ামুল হক বলেন, আসলে সোনার মূতি কিনা সেটা স্বর্ণকারের দোকানে যাচাই না করে কিছু বলা যাবে না। তাই ঘটনাটি গোপন রাখা হয়েছে।
এব্যাপারে পার্বতীপুর রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোনার মূতি না, স্বর্ণকারের দোকানে যাচাই করে দেখা যায় সেটি পিতলের গোপাল মুর্তি।