• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরের ভোঁ দৌড়: ৩ ভগ্নিপতি আটক

Atokপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বিয়ের আসরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পায়ের জুতা ও টুপি ফেলে ভোঁ-দৌড় দিয়েছে বাল্য বিয়ে করতে আসা জাহাঙ্গীর আলম (২০)। এ সময় পুলিশ বরের তিন ভগ্নিপতি মতিউর রহমান, নজরুল ইসলাম ও মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গভীর রাতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের কাজী পাড়া গ্রামে।
জানা যায়, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধা নগর গ্রামের আজিজুলের পুত্র জাহাঙ্গীর আলম (২০) ৬ বর যাত্রীকে সাথে নিয়ে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের কাজী পাড়া গ্রামের মোজাহেদুল ইসলামের পঞ্চম শ্রেণীতে পড়–য়া কন্যাকে (১২) বিয়ে করতে আসে। বিয়ে পড়ার পূর্ব মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়ীতে অভিযান চালালে বর ও কনে পক্ষের লোকজন বাড়ী ছেড়ে পালিয়ে যায়। বিয়ের আসর থেকে পুলিশ বরের ৩ ভগ্নিপতিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, শ্যালকের বাল্য বিয়ে দিবে না মর্মে আশ্বস্ত করলে আটককৃতদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ