• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে কারিকুলাম ও সিলেবাস উন্নয়ন সমৃদ্ধকরণ বিষয়ক ওয়ার্কশপ

HSTU-31-03-2015দিনাজপুর প্রতিনিধি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড প্রসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কৃষি প্রকৌশল বিভাগের কারিকুলাম ও সিলেবাস উন্নয়ন ও সমৃদ্ধকরণ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বক্তব্য রাখেন, ওয়ার্কশপের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও হেকেপ সিপি-২২৪৫ এর সাব প্রজেক্ট ম্যানেজার প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ছিদ্দিকুর রহমান প্রমূখ।
ওয়ার্কশপে প্রধান অতিথি বলেন, হেকেপ প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সম্ভাবনার জায়গা তৈরী হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে দেশের উচ্চ শিক্ষার মান এগিয়ে নিয়ে যেতে হবে। এ বিশ্ববিদ্যালয় একটি নবীন বিশ্ববিদ্যালয়। সকলের প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির উন্নয়নে সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টা চালাতে হবে।
ওয়ার্কশপে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বারি, স্কয়ার, প্রাণ, বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্প এবং বিএডিসি’র মোট ৪০ জন শিক্ষক, গবেষক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ