• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌরসভার উন্নয়ন কাজে বিএমডিএফ’র সাথে চুক্তি স্বাক্ষর

Meyor Picদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর পৌরসভার রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের জন্য বিএমডিএফ’র সাথে ১২ কোটি ২০ লক্ষ টাকার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার জন্য বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার জন্য বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর অর্থায়ন প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে ১২ কোটি ২০ লক্ষ টাকা অনুমোদন পেয়েছে। গত ৩০ মার্চ দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম মিলনায়তনে পৌরসভার রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের জন্য প্রথম পর্যায়ে ৬ কোটি ২৯ লক্ষ টাকা বিএমডিএফ ও দিনাজপুর পৌরসভার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। স্বাক্ষরের পর বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক কেএম নুরুল হুদা চুক্তিপত্র দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের নিকট হস্তান্তর করেন। এ সময় বিএমডিএফ’র অন্যান্য কর্মকর্তা ও দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দীন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই অর্থ প্রাপ্তিতে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান হাবিব ও উপ-সহকারী প্রকৌশলী সজল কুমার মন্ডল সার্বিক সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ