• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্যাতিত ছাত্রীকে আশ্বাস দিলেন ঢাবি উপাচার্য

siddique_72126ঢাকা: স্বামীর হাতে নির্যাতিত নূসরাত জাহান পুষ্পী (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত সাড়ে ১১টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে ঢাবির এমবিএ’র ছাত্রী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক  মঙ্গলবার রাত ১২টায় তার সঙ্গে দেখে করে বিচারের আশ্বাস দেন।

নুসরাতের ভাই মুহিত হাসান জানান, দুইবছর আগে মেজর নাজির উদ্দিনের সঙ্গে নূসরাতের বিয়ে হয়। নাজমুস সাদাত নামে তাদের ১৩ মাসের ছেলে রয়েছে। নূসরাত টাঙ্গাইলের কালিহাতিতে শ্বশুর বাড়িতে থাকত। অন্যদিকে নাজির থাকেন চট্টগ্রাম সেনানিবাসে। তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নূসরাতের উপর শ্বশুরপক্ষ নির্যাতন চালিয়ে আসছে। সোমবার সকাল ৯টার দিকে মোবাইলে মা শাহনাজ বেগমকে নুসরাত বলেন, ‘আমাকে নিয়ে যাও, এরা আমাকে মেরে ফেলবে’। এ খবর শুনে তারা কালিহাতি গিয়ে নূসরাতকে ঢাকায় আনতে চাইলে নাজির বলে, ‘স্ট্যাম্পে সই দিয়ে নিয়ে যেতে হবে। লিখে দিতে হবে নূসরাত ভাল আছে।’ কিন্তু আনার সময় নাজির তাকে মারধর করে। বাধা দিতে গেলে নূসরাতের মা-বাবার গায়েও হাত তোলে।

মঙ্গলবার রাত ১২টার দিকে সেখানে তাকে দেখতে যান ঢাবি উপচার্য। এ সময় তিনি নূসরাতের চিকিৎসার খোঁজখবর নেন। পরে উপস্থিত সাংবাদিকদের আরেফিন সিদ্দিক বলেন, ‘নূসরাতের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তার মুখে যা শুনেছি, তা ভাষায় বর্ণনা করা যাবে না। তাকে বলেছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ আমরা সবাই তার সঙ্গে আছি। সুস্থ হলে আমরা বিষয়টি দেখব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ