• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঢাকায় কাউন্সিলর পদে ৮৮ মনোনয়নপত্র বাতিল

Dhakaঢাকা: সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ ও সংরক্ষিত (মহিলা) সাধারণ কাউন্সিলর পদের আংশিক মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে আজ বুধবার। এই যাচাই-বাছাইয়ে ৮৮টি মনোনয়ন পত্র বাতিল ও ৩৯৭টি মনোনয়ন পত্র গৃহীত হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত সাধারণ কাউন্সিলর পদে আজ পাঁচটি ওয়ার্ডের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে। এই যাচাই-বাছাইয়ের পর ১০টি মনোনয়ন পত্র বাতিল ও ৫৬টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আর উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ১৫টি ওয়ার্ডের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে ১৫টি মনোনয়ন পত্র বাতিল ও ৯৯টি বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮টি ওয়ার্ডের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে ৩১টি মনোনয়ন পত্র বাতিল ও ১২২টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
দক্ষিণে সাধারণ কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে ১৫টি মনোনয়ন পত্র বাতিল ও ১২০টি বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, আজ ১ এপ্রিল বুধবার ও আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার এই দুই দিন যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে। যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তাদের আপিলের সুযোগ রয়েছে ৫ এপ্রিল পর্যন্ত। আর কোনো প্রার্থী নির্বাচনে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ