• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে ভারতে

Pumpআন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে। আজ বুধবার দিবাগত মধ্যরাত থেকেই সারাদেশে নতুন দাম কার্যকর হবে। পেট্রোলের দাম কমছে প্রতি লিটারে ৪৯ পয়সা। ডিজেলের ক্ষেত্রে কমছে প্রতি লিটারে ১ টাকা ২১ পয়সা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, নতুন দাম অনুযায়ী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৬০.৪৯ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৬০ টাকায়। পক্ষান্তরে ডিজেলের দাম প্রতি লিটারে ৪৯.৭১ টাকা থেকে কমে দাঁড়াচ্ছে ৪৮.৫০ টাকায়।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে পর পর দু’দফায় দাম বেড়েছিল পেট্রোল-ডিজেলের। গত ১৬ ফেব্রুয়ারি প্রতি লিটারে দাম বাড়ে যথাক্রমে ৮২ পয়সা ও ৬১ পয়সা। এর পরই ১ মার্চ এক ধাক্কায় পেট্রোলের দাম বেড়ে যায় প্রতি লিটারে ৩.৮১ টাকা আর ডিজেলে ৩.০৯ টাকা। ইন্ডিয়ান অয়েল জানায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোল আর ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে পড়েছে। কমে গেছে ডলারের তুলনায় ভারতীয় রূপির দামও। তারই প্রভাবে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ